রোগশয্যায় — ৩৭

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

ধূসর গোধুলিলগ্নে সহসা দেখিনু একদিনমৃত্যুর দক্ষিণ বাহু জীবনের কণ্ঠে বিজড়িতরক্ত সূত্রগাছি দিয়ে বাঁধা,চিনিলাম তখনি দোঁহারে।দেখিলাম নিতেছে যৌতুকবরের চরম দান মরণের বধূ,দক্ষিণ বাহুতে বহি চলিয়াছে যুগাস্তের পানে॥