রোগশয্যায় — ৬
ওগাে আমার ভােরের চড়ুই পাখি,একটুখানি আঁধার থাকতে বাকিঘুমঘােরের অল্প অবশেষে,শাসির পরে ঠোকর মারো এসে,দেখাে কোনাে খবর আছে নাকি।তাহার পরে কেবল মিছিমিছিযেমন খুশি নাচের সঙ্গেযেমন খুশি কেবল কিচিমিচি;নির্ভীক ঐ পুচ্ছ।সকল বাধা শাসন করে তুচ্ছ।যখন প্রাতে দোয়েলরা দেয় শিসকবির কাছে পায় তারা বকশিশ,সার প্রহর একটানা এক পঞ্চম সুর সাধিলুকিয়ে কোকিল করে কী ওস্তাদি,সকল পাখি ঠেলেকালিদাসের বাহবা সেই পেলে।তুমি কেয়ার করাে না তার কিছু,মানাে নাকো স্বরগ্রামের কোনাে উঁচু নিচু।কালিদাসের ঘরের মধ্যে ঢুকেছন্দভাঙা চেঁচামেচিবাধাও কী কৌতুকে।নবরত্ন-সভায় কবি যখন করে গানতুমি তারি থামের মাথায় কী করো সন্ধান।কবিপ্রিয়ার তুমি প্রতিবেশী,সারা মুখর প্রহর ধ'রে তােমার মেশামেশি।বসন্তেরি বায়না-করানয়তাে তােমার নাট্য,
যেমন-তেমন নাচন তােমার,নাইকো পারিপাট্য।অরণ্যেরি গাহন-সভায় যাও না সেলাম ঠুকি’,আলাের সঙ্গে গ্রাম্য ভাষায় আলাপ মুখোমুখি;কী যে তাহার মানেনাইকো অভিধানে,স্পন্দিত ওই বক্ষটুকু তাহার অর্থ জানে।ডাইনে বাঁয়ে ঘাড় বেঁকিয়ে কী করাে মস্করা,অকারণে সমস্ত দিন কিসের এত ত্বরা।মাটির পরে টান,ধুলায় করাে স্নান,এমনি তােমার অযত্নেরি সজ্জা,মলিনতা লাগে না তায় দেয় না তারে লজ্জা।বাসা বাঁধাে রাজার ঘরের ছাদের কোণেলুকোচুরি নাইকো তােমার মনে।
অনিদ্রাতে যখন আমার কাটে দুখের রাতআশা করি দ্বারে তােমার প্রথম চঞ্চুঘাত।অভীক তােমার চটুল তােমারসহজ প্রাণের বাণীদাও আমারে আনি,সকল জীবের দিনের আলােআমারে লয় ডাকি,ওগো আমার ভােরের চড়ুই পাখি॥