মনে পড়া
শিশু ভোলানাথ
মাকে আমার পড়ে না মনে।শুধু কখন খেলতে গিয়েহঠাৎ অকারণেএকটা কী সুর গুন্গুনিয়েকানে আমার বাজে,মায়ের কথা মিলায় যেনআমার খেলার মাঝে।মা বুঝি গান গাইত আমারদোল্না ঠেলে ঠেলে—মা গিয়েছে, যেতে যেতেগানটি গেছে ফেলে।
মাকে আমার পড়ে না মনে।শুধু যখন আশ্বিনেতেভোরে শিউলিবনেশিশির-ভেজা হাওয়া বেয়েফুলের গন্ধ আসে,তখন কেন মায়ের কথাআমার মনে ভাসে।
কবে বুঝি আনত মা সেইফুলের সাজি বয়ে—পুজোর গন্ধ আসে যে তাইমায়ের গন্ধ হয়ে।
মাকে আমার পড়ে না মনে।শুধু যখন বসি গিয়েশোবার ঘরের কোণে,জানলা থেকে তাকাই দূরেনীল আকাশের দিকে,মনে হয় মা আমার পানেচাইছে অনিমিখে।কোলের ’পরে ধ’রে কবেদেখত আমার চেয়ে—সেই চাউনি রেখে গেছেসারা আকাশ ছেয়ে।