সভ্যতার সংকট
অধর্মেণৈধতে তাবৎ ততো ভদ্রাণি পশ্যতি।ততঃ সপত্নান্ জয়তি সমূলস্তু বিনশ্যতি॥
ঐ মহামানব আসে,দিকে দিকে রোমাঞ্চ লাগেমর্ত্যধূলির ঘাসে ঘাসে।সুরলোকে বেজে ওঠে শঙ্খ,নরলোকে বাজে জয়ডঙ্ক,এল মহাজন্মের লগ্ন।আজি অমারাত্রির দুর্গতোরণ যতধূলিতলে হয়ে গেল ভগ্ন।উদয়শিখরে জাগে মাভৈঃ মাভৈঃ রবনবজীবনের আশ্বাসে।জয় জয় জয় রে মানব-অভ্যুদয়মন্দ্রি উঠিল মহাকাশে।