ছুটি

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

সেঁজুতি

আমার ছুটি আসছে কাছে সকল ছুটির শেষ,ছবি একটি জাগছে মনে—ছুটির মহাদেশ।আকাশ আছে স্তব্ধ সেথায়, একটি সুরের ধারাঅসীম নীরবতার কানে বাজাচ্ছে একতারা॥