গতি
সোনার তরী
জানি আমি সুখে দুঃখে হাসি ও ক্রন্দনেপরিপূর্ণ এ জীবন, কঠোর বন্ধনেক্ষতচিহ্ণ পড়ে’ যায় গ্রন্থিতে গ্রন্থিতে,জানি আমি সংসারের সমুদ্র সন্ধিতেকারাে ভাগ্যে সুধা ওঠে, কারাে হলাহল;-জানি না কেন এ সব, কোন্ ফলাফলআছে এই বিশ্বব্যাপী কর্ম্ম-শৃঙ্খলার,-জানি না কি হবে পরে, সবি অন্ধকারআদি অন্ত এ সংসারে; নিখিল-দুঃখেরঅন্ত আছে কি না আছে, সুখ-বুভুক্ষেরমিটে কি না চির-আশা! পণ্ডিতের দ্বারেচাহি না এ জনম-রহস্য জানিবারে!চাহি না ছিঁড়িতে একা বিশ্বব্যাপী ডোর,লক্ষ কোটী প্রাণী সাথে এক গতি মাের!