বন্ধন
সোনার তরী
বন্ধন? বন্ধন বটে, সকলি বন্ধনমেই প্রেম সুখতৃষ্ণা; সে যে মাতৃপািস্তন হতে স্তনান্তরে লইতেছে টানি’,নব নব রসস্রোতে পূর্ণ করি’ মনসদা করাইছে পান! স্তন্যের পিপাসাকল্যাণদায়িনীরূপে থাকে শিশু মুখে-তেমনি সহজ তৃষ্ণা আশা ভালবাসাসমস্ত বিশ্বের রস কত সুখে দুখে,করিতেছে আকর্ষণ, জনমে জনমেপ্রাণে মনে পূর্ণ করি গঠিতেছে ক্রমেদুর্লভ জীবন; পলে পলে নব আশনিয়ে যায় নব নব আস্বাদে আশ্রমে।স্তন্যতৃষ্ণা নষ্ট করি মাতৃবন্ধপাশছিন্ন করিবারে চাস্ কোন্ মুক্তিভ্রমে!