ভরা ভাদরে
সোনার তরী
নদী ভরা কূলে কূলে, ক্ষেতে ভরা ধান।আমি ভাবিতেছি বসে কি গাহিব গান!কেতকী জলের ধারেফুটিয়াছে ঝোপে ঝাড়ে,নিরাকুল ফুলভারেবকুল বাগান।কানায় কানায় পূর্ণ আমার পরাণ।
ঝিলিমিলি করে পাতা, ঝিকিমিকি আলো।আমি ভাবিতেছি কার আঁখি দুটি কালো!কদম্বগাছের সার,চিকন পল্লবে তারগন্ধে ভরা অন্ধকারহয়েছে যোরালো।কারে বলিবারে চাহি কারে বাসি ভালো!
অম্লান-উজ্জ্বল দিন, বৃষ্টি অবসান।আমি ভাবিতেছি আজি কি করিব দান!মেঘখণ্ড থরে থরেউদাস বাতাস ভরেনানা ঠাঁই ঘুরে’ মরেহতাশ সমান।সাধ যায় আপনারে করি শত খান্।
দিবস অবশ যেন হয়েছে আলসে।আমি ভাবি আর কেহ কি ভাবিছে বসে’!তরুশাখে হেলাফেলাকামিনী ফুলের মেলা,থেকে থেকে সারাবেলাপড়ে খসে’ খসে’।কি বাঁশি বাজিছে সদা প্রভাতে প্রদোষে!
পাখীর প্রমোদগানে পূর্ণ বনস্থল।আমি ভাবিতেছি চোখে কেন আসে জল!দোয়েল দুলায়ে শাখাগাহিছে অমৃতমাখা,নিভৃত পাতায় ঢাকাকপোত যুগল।আমারে সকলে মিলে করেছে বিকল!