মায়াবাদ
সোনার তরী
হারে নিরানন্দ দেশ, পরিজীর্ণ জরা,বহি’ বিজ্ঞতার বােঝা, ভাবিতেছ মনেঈশ্বরের প্রবঞ্চনা পড়িয়াছে ধরাসুচতুর সূক্ষ্ম দৃষ্টি তােমার নয়নে!লয়ে কুশাঙ্কুর বুদ্ধি শাণিত প্রখরাকর্ম্মহীন রাত্রিদিন বসি গৃহকোণেমিথ্যা বলে জানিয়াছ বিশ্ব-বসুন্ধরাগ্রহতায়াময় সৃষ্টি অনন্ত গগনে।যুগযুগান্তর ধরে’ পশু পক্ষী প্রাণীঅচল নির্ভয়ে হেথা নিতেছে নিশ্বাসবিধাতার জগতেরে মাতৃক্রোড় মানি;তুমি বৃদ্ধ কিছুরেই কর না বিশ্বাস!লক্ষ কোটী জীব লয়ে এ বিশ্বের মেলাতুমি জানিতেছ মনে সব ছেলেখেলা!