স্ফুলিঙ্গ

রবীন্দ্রনাথ ঠাকুর (1861–1941)

প্রকাশক শ্রীপুলিনবিহারী সেনবিশ্বভারতী, ৬/৩ দ্বারকানাথ ঠাকুর লেন, কলিকাতামুদ্রাকর শ্রীপ্রভাতচন্দ্র রায়শ্রীগৌরাঙ্গ প্রেস, ৫ চিন্তামণি দাস লেন,কলিকাতা

১৩৩৪ সালে লেখন প্রকাশিত হয়। লেখনের সগোত্র আরও বহু কবিতা রবীন্দ্রনাথের নানা পাণ্ডুলিপিতে, বিভিন্ন পত্রিকায়, ও তাঁহার স্নেহভাজন বা আশীৰ্বাদপ্রার্থীদের সংগ্রহে এতদিন বিক্ষিপ্ত হইয়া ছিল। শ্রীকানাই সামন্ত, শ্রীপুলিনবিহারী সেন ও শ্রীপ্রভাতচন্দ্র গুপ্ত পাণ্ডুলিপি এবং বিভিন্ন স্বাক্ষরসংগ্রহের খাতা হইতে এইরূপ অনেকগুলি লেখা চয়ন করিয়া সাময়িক পত্রে প্রকাশ করেন; যাঁহাদের সংগ্রহে এইরূপ কবিতা ছিল তাহারাও অনেকে বিভিন্ন পত্রিকায় সেগুলি প্রকাশ করিয়াছেন। এই কবিতাসমষ্টি হইতে সংকলন করিয়া স্ফুলিঙ্গ প্রকাশিত হইল।

লেখন গ্রন্থখানি প্রকাশের পূর্বে, উহা স্ফুলিঙ্গ নামে প্রকাশিত হইবে, একবার এইরূপ প্রস্তাব হইয়াছিল। বর্তমান গ্রন্থে সেই নামটি ব্যবহৃত হইল। ইহার প্রবেশক কবিতাটি লেখন হইতে গৃহীত।

কবিতাগুলির অধিকাংশের রচনাকাল নির্ণয় করা দুরূহ; বিভিন্ন স্বলেখনসংগ্রহে কবির স্বাক্ষরে যে কবিতার যে তারিখ পাওয়া যায় তাহাই যে উহার রচনাকাল, তাহা নিশ্চয় করিয়া বলা যায় না। বহু কবিতা লেখন প্রকাশের পরবর্তী কালে রচিত, কতকগুলি লেখনের সমসাময়িক, বহুপুরাতন পাণ্ডুলিপি হইতেও কয়েকটি কবিতা সংগৃহীত হইয়াছে। ১৪, ৫৮, ৭০, ১৪১, ১৮২ ও ১৯৭ সংখ্যক কবিতা গীতিমাল্যের পাণ্ডুলিপি হইতে সংগৃহীত: বিলাতের নার্সিং হোমে, বা সমুদ্রবক্ষে, ১৯১৩ সালে রচিত অনেকগুলি লেখন এই খাতায় আছে; তাহার অধিকাংশ লেখন গ্রন্থে স্থান পাইয়াছে, অবশিষ্টগুলি বর্তমান গ্রন্থে মুদ্রিত হইল।

১১৩ সংখ্যক কবিতাটি মহুয়া কাব্যের উৎসর্গপত্রের পূর্বতন পাঠ; ৮৫ সংখ্যক কবিতাটিকে সেঁজুতি গ্রন্থের ‘প্রতীক্ষা’ কবিতার পূর্বাভাস বলা যাইতে পারে; ৯৭ সংখ্যক কবিতাটির গীতরূপ ‘ওরে নূতন যুগের ভোরে’ দ্বিতীয়সংস্করণ গীতবিতানের দ্বিতীয় খণ্ডে দ্রষ্টব্য।

৭৩ ও ৮৬ সংখ্যক কবিতাকে লেখনের দুটি কবিতার রূপান্তর বলা যায়। কোনো এক সময়ে লেখনের ‘কুন্দকলি ক্ষুদ্র বলি নাই দুঃখ, নাই তার লাজ’ কবিতা কাটিয়া এই গ্রন্থের ১৫১ সংখ্যক কবিতাটি লেখা হয়। ১১৪ ও ১৯৩ সংখ্যক কবিতাদুটিকে লেখনে-মুদ্রিত দুটি ইংরেজি লেখার পাঠ্যান্তর গণ্য করা চলে। ৩৭, ৭৭, ১১৮, ১২৬, ১২৮, ১৩২, ১৩৭, ১৫২, ১৫৪ ও ১৯২ সংখ্যক কবিতাগুলির ইংরেজি মাত্র লেখনে আছে। ৫৬, ৫৯, ৬০, ৬১, ৭১, ৭২, ৭৪, ৯০, ৯১, ১১১, ১১৯, ১২২, ১৩৫, ১৪৬, ১৫০, ১৭২, ১৭৭, ১৭৮, ১৮৭ ও ১৯৪ সংখ্যক কবিতা রবীন্দ্রনাথ ছন্দ গ্রন্থে বক্তব্যের দৃষ্টান্তস্থলরূপে ব্যবহার করিয়াছেন। ১১৬ সংখ্যক কবিতাটি ছন্দের দ্বিতীয় সংস্করণে মুদ্রিত হইয়াছে।

১০ সংখ্যক কবিতাটি কবির অঙ্কিত একখানি চিত্রের পরিচয়। ১১০ সংখ্যক কবিতাটি ‘একটি ফরাসী কবিতার অনুবাদ’।

বর্তমান গ্রন্থে সংকলন করা যাইতে পারে এমন সব কবিতাই যে সন্ধান করিয়া পাওয়া গিয়াছে তাহা নয়। যাহাদের স্বলেখনসংগ্রহে এইরূপ অন্য কবিতা আছে তাঁহারা সেগুলি পাঠাইলে তাঁহাদের আনুকূল্য-স্বীকার-পূর্বক সেগুলি নূতন সংস্করণে যোগ করা যাইতে পারে। যাঁহারা এইরূপ কবিতা সাময়িক পত্রে প্রকাশ করিয়া বা প্রকাশককে পাঠাইয়া এই গ্রন্থ সংকলন সম্ভব করিয়াছেন, বা যাঁহাদের স্বলেখনসংগ্রহে এই গ্রন্থের কোনো কোনো কবিতা আছে বলিয়া জানা গিয়াছে, তাঁহাদের নাম মুদ্রিত হইল।—

শ্রীঅজীন্দ্রনাথ ঠাকুরশ্রীঅণিমা দেবীশ্রীঅনিলকুমার চন্দশ্রীঅপূর্বকুমার চন্দশ্রীঅমরেন্দ্রনাথ মুখোপাধ্যায়শ্রীঅমল গুপ্তশ্রীঅমলা রায়চৌধুরীশ্রীঅমিতা ঠাকুরশ্রীঅমিয় চক্রবর্তীশ্রীঅরুণকুমার চন্দশ্রীঅশোকা রায়আবুল মনসুর এলাহি বখ্‌শ্‌শ্রীআর্যকুমার সেনশ্রীআরতি দেবীশ্রীউষা মিত্রশ্রীএণা দেবীশ্রীক্ষিতীশ রায়গগনেন্দ্রনাথ ঠাকুরশ্রীগৌরী দেবীশ্রীচারুলতা সেনশ্রীছায়া দেবীশ্রীজয়শ্রী চন্দশ্রীজিতেন্দ্রনারায়ণ সেনশ্রীজ্যোৎস্না সেনশ্রীতপতী দেবীনলিনী নাগশ্রীনিৰ্মলকুমারী মহলানবিশশ্রীনিৰ্মলচন্দ্র চট্টোপাধ্যায়শ্রীপারুল দেবীশ্রীবিজনবিহারী ভট্টাচার্যশ্রীবীণা দেবীশ্রীবীণাপাণি দেবীশ্রীবেলা দাসগুপ্তশ্রীপ্রদ্যুম্ন বন্দ্যোপাধ্যায়শ্রীপ্রদ্যোতকুমার সেনগুপ্তশ্রীপ্রভাত বন্দ্যোপাধ্যায়শ্রীপ্রতুলচন্দ্র গুপ্তশ্রীভক্তি রায়চৌধুরীশ্রীমনোভিরাম বড়ুয়ামলিনা মণ্ডলশ্রীমৈত্রেয় দেবীশ্রীরমা গুপ্তশ্রীলীলা রায়লোকেন্দ্রনাথ পালিতশ্রীশান্তিদেব ঘোষশ্রীশান্তিপ্রিয় বসুশ্রীশোভা দেবীশ্রীসঞ্জয় ভট্টাচার্যশ্রীসত্যজিৎ রায়শ্রীসাগরময় ঘোষশ্রীসুকৃতি সান্যালশ্রীসুজাতা দাসশ্রীসুধাকান্ত রায়চৌধুরীশ্রীসুধীরচন্দ্র করশ্রীস্নেহলীলা গুপ্তশ্রীস্নেহশোভনা রক্ষিতশ্রীস্নেহসুধা গুপ্তশ্রীহিমাংশুলাল সরকার

৪ সংখ্যক কবিতার বিচিত্রিত প্রতিলিপি শ্রীনির্মলকুমারী মহলানবিশের সৌজন্যে মুদ্রিত হইল। ১২৭ সংখ্যক কবিতার প্রতিলিপি শ্রীসত্যজিৎ রায়ের সৌজন্যে পাওয়া গিয়াছে। গ্রন্থে মুদ্রিত ত্রিবর্ণ চিত্রখানি রবীন্দ্রনাথের রচনা; অনুচ্ছাদনচিত্র শ্রীনন্দলাল বসুর অঙ্কিত। মুখপত্ররূপে মুদ্রিত প্রতিকৃতিচিত্রের শিল্পী বোরিস জর্জিয়েভ।

পরিচ্ছেদসমূহ (মূল গ্রন্থে নেই)

পরিচ্ছেদ

১

২

৩

৪

৫

৬

৭

৮

৯

১০

১১

১২

১৩

১৪

১৫

১৬

১৭

১৮

১৯

২০

২১

২২

২৩

২৪

২৫

২৬

২৭

২৮

২৯

৩০

৩১

৩২

৩৩

৩৪

৩৫

৩৬

৩৭

৩৮

৩৯

৪০

৪১

৪২

৪৩

৪৪

৪৫

৪৬

৪৭

৪৮

৪৯

৫০

৫১

৫২

৫৩

৫৪

৫৫

৫৬

৫৭

৫৮

৫৯

৬০

৬১

৬২

৬৩

৬৪

৬৫

৬৬

৬৭

৬৮

৬৯

৭০

৭১

৭২

৭৩

৭৪

৭৫

৭৬

৭৭

৭৮

৭৯

৮০

৮১

৮২

৮৩

৮৪

৮৫

৮৬

৮৭

৮৮

৮৯

৯০

৯১

৯২

৯৩

৯৪

৯৫

৯৬

৯৭

৯৮

৯৯

১০০

১০১

১০২

১০৩

১০৪

১০৫

১০৬

১০৭

১০৮

১০৯

১১০

১১১

১১২

১১৩

১১৪

১১৫

১১৬

১১৭

১১৮

১১৯

১২০

১২১

১২২

১২৩

১২৪

১২৫

১২৬

১২৭

১২৮

১২৯

১৩০

১৩১

১৩২

১৩৩

১৩৪

১৩৫

১৩৬

১৩৭

১৩৮

১৩৯

১৪০

১৪১

১৪২

১৪৩

১৪৪

১৪৫

১৪৬

১৪৭

১৪৮

১৪৯

১৫০

১৫১

১৫২

১৫৩

১৫৪

১৫৫

১৫৬

১৫৭

১৫৮

১৫৯

১৬০

১৬১

১৬২

১৬৩

১৬৪

১৬৫

১৬৬

১৬৭

১৬৮

১৬৯

১৭০

১৭১

১৭২

১৭৩

১৭৪

১৭৫

১৭৬

১৭৭

১৭৮

১৭৯

১৮০

১৮১

১৮২

১৮৩

১৮৪

১৮৫

১৮৬

১৮৭

১৮৮

১৮৯

১৯০

১৯১

১৯২

১৯৩

১৯৪

১৯৫

১৯৬

১৯৭

১৯৮