বিপদের দিনে

Rumi (1207–1273)

Traducido del persa por Satyendranath Dutta

তীর্থরেণু

বিপদের দিনে হ’স্‌ নে রে মন হ’স্‌ নেকো ম্রিয়মাণ,হাসিমুখে থাক্ তোর সে ভাবনা ভাবিছেন ভগবান;গোলাপে ছিঁড়িয়া কেহ কি পেরেছে হাসি তার কেড়ে নিতে?ধূলায় প'ড়েও হাসি ফোটে তার পাপ্ড়ি‌তে পাপ্ড়ি‌তে!