উন্মনা

Sappho (630–570 a. C.)

Traducido del griego antiguo por সত্যেন্দ্রনাথ দত্ত (Satyendranath Dutta, Q7426956)

তীর্থ-সলিল

মাগো, আমার মন বসে নাকাট্‌না নিয়ে থাক্‌তে ঘরে;মন আই ঢাই স্বস্তি না পাই,বুকের ভিতর কেমন করে।কাল্‌কে যা’রে দেখেছিলামতারেই নয়ন খুঁজে মরে;এক্‌টি বারের চোখের দেখায়পরাণ কি গো এমনি করে!