হ য ব র ল

সুকুমার রায় (১৮৮৭–১৯২৩) (1887–1923)

দ্বিতীয় সিগনেট সংস্করণশ্রাবণ ১৩৫৯প্রকাশকদিলীপকুমার গুপ্তসিগনেট প্রেস১০৷২ এলগিন রোডকলকাতা ২০নামপত্রসত্যজিৎ রায়মুদ্রকপ্রভাতচন্দ্র রায়শ্রীগৌরাঙ্গ প্রেস৫ চিন্তামণি দাস লেনপ্রচ্ছদপট মুদ্রকগসেন এণ্ড কোম্পানি৭৷১ গ্রাণ্ট লেনবাঁধিয়েছেনবাসন্তী বাইণ্ডিং ওয়ার্কস৬১৷১ মির্জাপুর স্ট্রীটসর্বস্বত্ব সংরক্ষিত

দাম একটাকা চারআনা

মিশিমাখা শিখিপাখা আকাশের কানে কানেশিশি বোতল ছিপিঢাকা সরু সরু গানে গানেআলাভোলা বাঁকা আলো আধো আধো কতদূরে,সরু মোটা সাদা কালো ছলছল ছায়াসুরে।

বাদুড় বলে, ওরে ও ভাই সজারু,আজকে রাতে দেখবে একটা মজারু।

বাদুড় বলে, ওরে ও ভাই সজারু,আজকে রাতে দেখবে একটা মজারু।আজকে হেথায় চাম্‌চিকে আর পেঁচারাআসবে সবাই, মরবে ইঁদুর বেচারা।কাঁপবে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি,ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি,ছুটবে ছুঁচো লাগবে দাঁতে কপাটি,দেখবে তখন ছিম্বি ছ্যাঙা চপাটি।

সজারু কয়, ঝোপের মাঝে এখনিগিন্নী আমার ঘুম দিয়েছেন দেখনি?জেনে রাখুন প্যাঁচা এবং প্যাঁচানী,ভাঙলে সে ঘুম শুনে তাদের চ্যাঁচানি,খ্যাংরা-খোঁচা করব তাদের খুঁচিয়ে—এই কথাটা বলবে তুমি বুঝিয়ে।বাদুড় বলে, পেঁচার কুটুম কুটুমীমানবে না কেউ তোমার এসব ঘুঁতুমি।ঘুমোয় কি কেউ এমন ভুসো আঁধারে?গিন্নী তোমার হোঁতলা এবং হাঁদাড়ে৷তুমিও দাদা হচ্ছ ক্রমে খ্যাপাটেচিমনি-চাটা ভোঁপসা-মুখো ভ্যাঁপাটে।

চাঁদনি রাতের পেতনীপিসি সজনেতলায় খোঁজনা রে—থ্যাঁতলা মাথা হ্যাংলা সেথা হাড় কচাকচ্ ভোজ মারে।চালতা গাছে আল্‌তা পরা নাক ঝুলানো শাঁখচুনিমাক্‌ড়ি নেড়ে হাঁকড়ে বলে, আমায় তো কেঁউ ডাঁকছনি!মুণ্ডু ঝোলা উলটোবুড়ি ঝুলছে দেখ চুল খুলে,বলছে দুলে, মিনসেগুলোর মাংস খাব তুলতুলে।

খুস্‌খুসে কাশি ঘুষ্‌ঘুষে জ্বর, ফুস্‌ফুসে ছ্যাঁদা বুড়ো তুই মর্‌।মাজ্‌রাতে ব্যথা পাঁজ্‌রাতে বাত, আজ রাতে বুড়ো হবি কুপোকাত।’