ভালবাসার নামান্তর
Traducido por সত্যেন্দ্রনাথ দত্ত
তীর্থ-সলিল
পুলক-ভরা পাখীর গানেআমরা কেন দিব গো কান?সবার চেয়ে সুকণ্ঠ পিকতোমার কণ্ঠে গাহিছে গান!দেব্তারা আকাশের তারাদেখান্ কিম্বা রাখুন্ ঢেকে,সবার চেয়ে উজল তারাফুটেছে ওই তোমার চোখে!বসন্ত আজ নূতন ক’রেফুটাক্ ফিরে ফুলের কলি,ফুলের সেরা কুল যে ওগোতোমার হিয়া, আমরা বলি!
গগন-শোভা দিনের রাজা,—আবেগ-মাখা পাখীর ভাষা,—বিকশিত হৃদয়-কুসুম,—(তাদের) আরেক্টি নাম ভালবাসা।